নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সশস্ত্র হামলা করে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙ্গচুর লুটপাট অগ্নিসংযোগের চেষ্টা আমগাছ কর্তন করতেন প্রতিপক্ষরা। ভুক্তভোগী দুর্গাপুর থানায় একটি লিখিত এজহার দায়ের করেছেন।
২৬ মে (মঙ্গলবার) সকাল ৭ টার দিকে উপজেলা জয়নগর ইউপির বাজুখলসী গ্রামে এই ঘটনা ঘটে। এজহার সুত্রে জানা যায়, আজ সকালে পূর্ব শত্রুতার জেরে সু-পরিকল্পিত ভাবে একত্রিত হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মোঃ গোলাম রসুল ওরফে বাচ্চু (৪৫) মোঃ বজলু (৪০) মোঃ রবি (২৬) মোঃ আলমগীর (২৫) মোঃ তজিবর (২৮) পিতা- মোঃ মজিবর রহমান সহ অজ্ঞাতনামা ৭/৮ জন আমার নিজ বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও করে এবং আম গাছ কর্তন করে ও অগ্নি সংযোগের চেষ্ট চালায়। তখন ১নং আসামী মোঃ গোলাম রসুল ওরফে বাচ্চু হুকুম দিয়ে বলে "শালাদের-কে জীবনের তরে শেষ করিয়া দে"। তখন ৩নং আসামী মোঃ রবি তার হাতে থাকা ধারালো হাঁসুয়া দ্বারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করলে আমি প্রাণ বাঁচাতে উক্ত স্থান হইতে পলায়ন করে আমার বড় ভাই মৃত ফারুক আহমেদ এর বাড়ি আশ্রয় গ্রহন করি। তখন ২নং ৪নং আসামী আমার ঘর বাড়িতে থাকা ভরি স্বর্ণের গহনা, নগদ ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা লুটপাট ও ভাংচুর করে উক্ত স্থান ত্যাগ করে।
ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জানান, আমি জমির প্রকৃত মালিক রফিকুল ইসলামের নিকট থেকে জমিটি ক্রয় করেছি এলাকার চিন্থিত সন্ত্রাসীরা একটি ভূয়া দলিল প্রস্তুত করে জমি দখলের উদ্দেশ্যে দফায় দফায় হামলা করছে। তারা আমার প্রাণে মেরে ফেরার হুমকি দিচ্ছেন। আমি প্রাণসংশয়ে রয়েছি।
রফিকুল ইসলাম জানান, আমার জমি প্রতিবেশী জাহাঙ্গীরের কাছে জমি বিক্রি করেছি। জমিটি দখলে করতে বারবার হামলা চালাচ্ছে আমাকেও জমিতে জেতে দিচ্ছে না। আমি দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছি।
অভিযুক্ত বজলুর স্ত্রী ফরিদা বেগম জানান, জমিটা আমার শ্বশুরের ক্রয় করা। দীর্ঘদিন ধরে আমাদের দখলে ছিল আমরা আবার দখল করে ধঞ্চে বুনেছি। প্রতিপক্ষরা কোর্টে কেস করেছে ডিগ্রী পেলে জমি ছেড়ে দিবো তার আগে কেন দিবো? আমরা কোনো হামলা করিনি।
এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)পঞ্চনন্দ সরকার জানান, এ সংক্রান্ত কোনো সংবাদ আসে নাই।

0 মন্তব্যসমূহ