Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ



গত ২৩ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে “রাজশাহী জেলার অন্তর্গত দুর্গাপুর থানার পলাশবাড়ী গ্রামের প্রাইমারি স্কুলের কমিটি এবং পরিত্যক্ত জায়গা নিয়ে চলছে মহাউৎসব” শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত উক্ত ভিডিও প্রতিবেদনটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। আমি এই কাল্পনিক ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রকৃত সত্য এই যে, এলাকার একটি চিহ্নিত চাঁদাবাজ ও স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত ফায়দা লুটতে দীর্ঘদিন ধরে নানামুখী ষড়যন্ত্র করে আসছে। বিশেষ করে ইকবাল হোসাইন নামের এক ব্যক্তি তার ফেসবুক পেজ ব্যবহার করে নিয়মিত অপপ্রচার ও প্রপাগাণ্ডা ছড়িয়ে আমার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এলাকার কিছু অসাধু ব্যক্তির সাথে হাত মিলিয়ে তিনি এই বিভ্রান্তিকর ও মানহানিকর ভিডিওটি তৈরি ও প্রচার করেছেন।কোনো ধরনের সত্যতা যাচাই না করে এভাবে একপেশে ও মিথ্যা তথ্য প্রচার করা প্রচলিত  নীতিমালার পরিপন্থী। এই কুচক্রী মহলের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি অতিসত্বর যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি। সংশ্লিষ্ট সকলকে এই ধরনের সাজানো ও ভুয়া ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।



প্রতিবাদকারী,

মোঃ ফুলবাস আলী
 দুর্গাপুর, রাজশাহী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ