Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

দুর্গাপুরে প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ,চারা,রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ




নিজস্ব প্রতিবেদকঃ 

রাজশাহীর দুর্গাপুরে কৃষি সমৃদ্ধি প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ, শীতকালীন পেঁয়াজ (কন্দ), রোপা আমন, মরিচ, ফল ও বৃক্ষের চারা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। 

১৩ জুন (শনিবার) সকাল ১১ টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে বিতরণ কর্মসূচি উদ্বোধন হয়। উক্ত কর্মসূচিতে উপজেলা কৃষি কর্মকর্তা, সাহানা পারভীন লাবনীর স্বাগত বক্তব্যে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য, অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল,সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মাশতুরা আমিনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লায়লা নূর তানজু, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, ফরিদ হোসাইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, তৌহিদুর রহমান, আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু , বিএনপি নেতা, জার্জিস হোসেন সোহেল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, গোলাম সাকলায়েন, পৌর বিএনপির সাবেক সভাপতি, আব্দুল আজিজ মন্ডল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। ৩,২০০ কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি গ্রীষ্মকালীন পেয়াজ বীজ,১০ কেজি ডিএপি সার, ১০কেজি এমওপি সার,বালাইনাশক,পলিথিন, ২২০ জন কৃষকের মাঝে ১৬০ কেজি হারে শীতকালীন কন্দ পেঁয়াজ, ২০ কেজি ডিএপি সার, ২০ কেজি এমওপি সার, বালাইনাশক,বীজ সংরক্ষণ পাত্র, ১,১৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি হারে রোপো আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি সার , ১০ কেজি ডিএপি সার, ৮০ জন কৃষকের মাঝে জনপ্রতি ১০ গ্রাম করে হাইব্রিড জাতের মরিচ বীজ, ডিএপি সার ৫ কেজি, এমওপি সার ৫ কেজি প্রদান করা হয়েছে। এছাড়াও ৫৫০ জন কৃষকের মাঝে ৫ টি করে ২৭৫০ টি বিভিন্ন ফলজ বৃক্ষের চারা,সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হবে। 

উক্ত কর্মসূচিতে বক্তারা বলেন , বর্তমান সরকার কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানাবিধ যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছে। যার মাঝে প্রকৃত কৃষকদের খুঁজে খুঁজে প্রণোদনার, সার, বীজ,কীটনাশক সহ নানা উপকরণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী  ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে এ চারাগুলো বিতরণ হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ