Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা তৌহিদুর রহমান



নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুরঃ 


শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুর্গাপুরের ৪ নং দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের যুগিশো পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা তৌহিদুর রহমান রিপন। তিনি দুর্গাপুর উপজেলা বিএনপির অন্যতম আহ্বায়ক সদস্য এবং অত্র ইউনিয়নের মরহুম সাবেক সফল  চেয়ারম্যান আব্দুল খালেক মন্টুর জ্যেষ্ঠ সন্তান।

পূজামণ্ডপ পরিদর্শনকালে তৌহিদুর রহমান রিপন সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, "ধর্ম যার যার, দেশটা আমাদের সকলের।" আবহমান কাল থেকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান

 জানিয়ে তিনি আরও বলেন, উৎসবের এই আনন্দ যেন সকলের মাঝে পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধাবোধ বাড়িয়ে দেয়।

পরিশেষে তিনি মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও উৎসবের সফল সমাপ্তি কামনা করে সকলকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ও চলো একসাথে গড়ি, সম্প্রীতির বাংলাদেশ

এ আহবান জানিয়ে বক্তব্য শেষ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ