Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

অবৈধ পুকুর খননের দায়ে ২ জনের কারাদন্ড 

নিজস্ব প্রতিবেদকঃ 


রাজশাহীর দুর্গাপুরে পুকুর খনন ও মাটির উপরিভাগ (টপ সয়েল) বিক্রির দায়ে মোঃ খাইরুল ইসলাম (৩৫) কে ১ মাস ও মোঃ হিরা মন্ডল (৩৩) কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

৩০ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলা জয়নগর ইউপির সুকানদিঘি এলাকায় অভিযান পরিচালিত হয়। এসময় অবৈধ পুকুর খনন বন্ধ করে,  এস্কেভেটর (ভেকু) অকেজো এবং ব্যাটারি জব্দ করা হয়। আটক ২ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড দেওয়া হয়। 

এবিষয়ে দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু  জানান, “

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৪ এর অপরাধে দোষী সাব্যস্ত করে একই আইনের ১৫(১) ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ১ মাস ও অপরজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এস্কেভেটর অকেজো করা হয়েছে এবং ব্যাটারি জব্দ করা হয়েছে। অবৈধ খননকার্যের  বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ