Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

দুর্গাপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জনসহ ৪৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

দুর্গাপুর পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র উত্তোলন ও দাখিলের শেষ দিন মঙ্গলবার মেয়র ও কাউন্সিলর পদে ৪৭জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা আসাদুজ্জামান জানান, দুর্গাপুর পৌরসভা নির্বাচনে মঙ্গলবার মনোনয়পত্র দাখিল করেছেন আওয়ামী লীগ সমর্থিত তোফাজ্জল হোসেন, বিএনপি সমর্থিত জার্জিস হোসেন সোহেল, জাতীয় পার্টির কবির হোসেন এবং (স্বতন্ত্র) হিসেবে হাসানুজ্জামান সান্টু মনোনয়পত্র দাখিল করেছেন।

এছাড়াও মোট ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৪ জন। সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

আগামী ২৮ফেব্রুয়ারী ইভিএমএ-এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ১২ ফেব্রুয়ারী।

প্রসঙ্গত, দুর্গাপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ১২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১০ হাজার ৪৪৫ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ৬৮১ জন। এই পৌরসভায় মোট ১১টি ভোটকেন্দ্রের ৫৭টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ