নিজস্ব সংবাদদাতা দুর্গাপুর, রাজশাহী।।
রাজশাহীর তাহেরপুরে ২ হাজার হতদরিদ্র মানুষের মাঝে যাকায়াতের অর্থ বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী বেলাল হোসেন।
১৭ মার্চ মঙ্গলবার বেলা ১১ টার দিকে তাহেরপুর বাজারে মা সাইকেল স্টোরের ফটক থেকে বিতরণ করা হয়।
এ-সময় দুর্গাপুর, পুঠিয়া,বাগমারা উপজেলার হতদরিদ্র ২ হাজার মানুষ যাকাতের অর্থ গ্রহণ করেন।
চানফুল বেগম বলেন, আমি দরিদ্র মানুষ জীবনধারণ করতে অনেক কষ্ট হয়। বেলাল বাবাজী সর্বদা আমাদের মতো মানুষদের সহযোগিতা করে থাকেন। আজ-ও ডেকে যাকাতের অর্থ দিলেন। আল্লাহ তার ভালো করুক।
বিশিষ্ট ব্যবসায়ী বেলাল হোসেন বলেন, আমাদের সম্পদের মাঝে গরীব মানুষের হক্ রয়েছে। আল্লাহর নির্দেশ যাতায়াত আদায় করতে হবে আমি সেই নির্দেশ পালন করছি । আমি সর্বদা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই আমার জন্য সকলেই দোয়া করবেন।


0 মন্তব্যসমূহ