Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

জমির গাছ কাটায় বাধা দেওয়ায় ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকি, দুর্গাপুর থানায় জিডি






নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর (রাজশাহী):

রাজশাহীর দুর্গাপুর উপজেলার শিবপুর পূর্বপাড়া গ্রামে জমির গাছ কাটায় বাধা দেওয়ায় সরদার মোঃ গোলাম ফারুক (৪৬) নামের এক স্থানীয় ব্যবসায়ীকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধরের চেষ্টা এবং সপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী গতকাল ২৯ আগস্ট (শনিবার) বিকেলে উপজেলার শিবপুর পূর্বপাড়া এলাকার বিবাদী মোঃ মতিউর রহমানের (৪৫) বিরুদ্ধে দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ভুক্তির আবেদন করেছেন।

ভুক্তভোগী সরদার মোঃ গোলাম ফারুক শিবপুর গ্রামের মোঃ রহমতুল্লা সরদারের ছেলে। অন্যদিকে বিবাদী মোঃ মতিউর রহমান সহধর ভাই। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪:০০ ঘটিকার সময় দুর্গাপুর থানাধীন শিবপুর পূর্বপাড়া গ্রামস্থ গোলাম ফারুকের নিজ দোকানের সামনে তাঁর মালিকানাধীন জমির গাছ কাটতে যান মতিউর রহমান। এ সময় ফারুক তাঁকে গাছ কাটতে নিষেধ করলে মতিউর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। গালিগালাজ করতে নিষেধ করায় মতিউর ফারুককে এলোপাতাড়ি মারপিট করতে উদ্যত হন। একপর্যায়ে ফারুক ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বিবাদী।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, বিবাদীর এমন আচরণ ও হুমকির কারণে তিনি এবং তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করার আবেদন জানিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ